খালেদকে জরিমানা করেছে আইসিসি
খেলা

খালেদকে জরিমানা করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাইল ভেরেনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে দেয়ায় বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

আরও পড়ুন : সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি

মঙ্গলবার (১২ এপ্রিল) আইসিসি জানিয়েছে, সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় খালেদকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ইউএনবি।

আইসিসি কোড অব কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছেন খালেদ। এই ধারা অনুযায়ী একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারলে দোষী বলে গণ্য হবে।

আরও পড়ুন : বিএনপি নেতা ইশরাকের জামিন

জরিমানার পাশাপাশি পেসারের একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : জঙ্গি তৎপরতা বাড়ার তথ্যে রমনায় বাড়তি নিরাপত্তা

মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস ও আল্লাহুদিন পালেকার, থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ অফিসিয়াল বোঙ্গানি জেলে এ ব্যাপারে অভিযোগ তুলেছিলেন। খালেদ অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৩৩২ রানের বড় ব্যবধানে হেরেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা