ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত

সান নিউজ ডেস্ক: গোটা ভারতে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে কুয়াশার কবলে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্য।

আরও পড়ুন: অর্থপাচার অনেকটা নিয়ন্ত্রণে

রোববার (১৫ জানুয়ারি) জানা গেছে, দিল্লিতে আবারও নামবে তীব্র শীত। সোমবার থেকেই পুরোনো এমন শীত অনুভূত হতে পারে। যার কারণে দিল্লিবাসীকে শীতের পোশাক নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে দিল্লিসহ উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে কমতে শুরু করবে তাপমাত্রা। দিল্লি এবং আশপাশের এলাকায় বইতে পারে শৈত্যপ্রবাহও। যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের তাই আগামী কয়েকদিন নির্দিষ্ট কয়েকটি সাবধানতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: গুলশানে গোলাগুলি, আটক ২

রোববারই এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাতে বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত দুই-তিন ডিগ্রি কমতে পারে। এই কয়েকদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে ‘প্রবল শৈত্যপ্রবাহ’ পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি আগামী পাঁচ দিন এই চার রাজ্যে রাতে ও সকালে ঘন কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। দিল্লিবাসীকে সতর্ক থাকতে তাই খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আর এসময়ে কী ধরনের গরম পোশাক পরতে হবে, তাও স্পষ্ট করে জানিয়ে জারি করা হয়েছে নির্দেশিকা।

আবহাওয়াবিদরা জানান, একটি গরম জামা না পরে একাধিক গরম পোশাক পরা উচিত। গায়ে চেপে থাকবে এমন গরম জামার বদলে অনেকগুলো আলগা পোশাক একটির উপর আরেকটি পরে নিলে শীত ঠেকানো যাবে। আবহাওয়াবিদদের মতে, যদি শৈত্যপ্রবাহ বা প্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়, তবে দিল্লিবাসী এভাবেই অনেকগুলো গরম উলের পোশাকের স্তর তৈরি করে শীত প্রতিরোধ করতে পারেন। এছাড়া দিল্লিবাসীকে মাথা, গলা, হাত ও পায়ের পাতা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র আমাদের পুরনো বন্ধু

ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই বৈদ্যুতিক হিটার ব্যবহার করেন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তা নিয়ে সাবধান করা হয়েছে দিল্লিবাসীকে। বলা হয়েছে, হিটার ব্যবহার করার সময় ঘরে অক্সিজেন চলাচল সঠিকভাবে হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। তা না হলে বদ্ধ ঘরে দূষিত হতে পারে বাতাস। সেক্ষেত্রে বাড়তে পারে বিপদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা