ফাইল ছবি
জাতীয়

গুলশানে গোলাগুলি, আটক ২

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আরও ১২ জনের করোনা শনাক্ত

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। এরই মধ্যে ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই রেস্টুরেন্টের সামনে অহিদুল ও আমিনুলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অহিদুলের একটি গুলিতে আমিনুল আহত হন। দুজনই পুলিশ হেফাজতে। আমিনুলকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

আরও পড়ুন: কয়লা সংকটে উৎপাদন বন্ধ

তিনি বলেন, দুজন দুজনকে গুলি করেন। তবে গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

গুলশান বিভাগের ডিসি আ. আহাদ বলেন, গ্লোরিয়া জিন্স নামের একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন অন্যজনকে লক্ষ্য করে গুলি করেন। আমরা দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা ও নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনার সূত্রপাত। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা