আন্তর্জাতিক

পুতিনকে হত্যায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্য ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

আরও পড়ুন : স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

বুধবার (০৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়। খবর আল-জাজিরার।

রুশ কর্মকর্তারা জানিয়েছে, হামলায় দু’টি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

আরও পড়ুন : রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে এবং এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানায়, ক্রেমলিন এই পদক্ষেপকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিজয় দিবসকে সামনে রেখে প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা হিসেবে মূল্যায়ন করেছে।

আরও পড়ুন : পদ্মাসেতু রেল সংযোগের ব্যয় বাড়ছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ক্রেমলিন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। দ্বিতীয় একটি ভিডিওতে ক্রেমলিনের ভেতরে একটি ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়।

তবে এই হামলার বিষয়ে ইউক্রেন এখন পর্যন্ত কোনও দাবি জানায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা