ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

এরপর আরও ৩টি দেশের পালা

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে। পরপর দখল হবে বাল্কান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলেনস্কি আরও বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত আরও ৩৩

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা চলছে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এর মধ্যে সংঘাতের অষ্টম দিনে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন জেলেনস্কি। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন! পাশাপাশি তার হুঁশিয়ারি, বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া, লিথুয়েনিয়া, এস্টোনিয়াও আর থাকবে না।

এদিকে, রাশিয়ার হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিভে গেলেও সেটি রুশ সেনারা দখলে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন। এর আগে ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে লাগা আগুন নেভানোর কথা জানায়।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ জেনারেল নিহত

শুক্রবার (৪ মার্চ) ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালিয়েছে।

এর আগে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় একটি শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার (৪ মার্চ) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা