সারাদেশ

মাদারীপুরে নির্বাচিত মেম্বারকে কুপিয়ে জখম

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় বর্তমান মেম্বার হাবিব হাওলাদারকে (৩২) কুপিয়ে জখম করেছেন পরাজিত মেম্বার মিন্টু শিকদার। ঘটনাটি ঘটেছে মস্তফাপুর ইউনিয়নে। এ ঘটনায় তার আরও পাঁচজন সমর্থক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় ঘটনাটি ঘটে। হাবিব হাওলাদার (৩২) মস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং মনজুর হোসেন মিন্টু শিকদার (৩৮) একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী ছিলেন।

আহতরা হলেন, লাল মিয়া হাওলাদারের ছেলে হাবিব হাওলাদার (৩২), নাসির হাওলাদার (৪৫), ইলিয়াস হাওলাদার (৩৫), মফিজ হাওলাদারের ছেলে ফজল হাওলাদার (৪৫), লালমিয়া শিকদারের হুমায়ুন শিকদার (৩৫), মৃত মফিজউদ্দিনের ছেলে আজিজুল হাওলাদার (৪৫)।

ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিন্টু শিকদার। তিনি মাদারীপুরসহ বিভিন্ন জেলায় ডিলার হিসেবে মাদক কেনা-বেচার সাথে জড়িত। সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মিন্টু শিকদার। এরপর থেকেই বিজয়ী মেম্বার হাবিব হাওলাদারের সাথে তার বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: সিপিবি’র সভাপতি আলম, প্রিন্স সম্পাদক

এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে হাবিব হাওলাদার মিন্টু শিকদারকে মাদক ব্যবসা বন্ধ করতে বলায় দু'জনের মাঝে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে সন্ধ্যায় ৭ টার দিকে মিন্টু শিকদার ও শিহাব শিকদার, মনির শিকদার, রকিব হাওলাদারসহ ২০ থেকে ৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হাবিব হাওলাদার ও তার সমর্থকদের উপর হামলা চালায়। এসময় হাবিব হাওলাদারসহ তার আরও পাঁচজন আহত হন। ঘটনার সত্যতা যাচাই করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।

হাবিব হাওলাদার বলেন, মিন্টু শিকদারকে তার মাদক ব্যবসা বন্ধ করতে নিষেধ করায় আমার উপর হামলা চালিয়েছে। আমার চিৎকারে আমার ২ ভাই ও আমার সমর্থকসহ কয়েকজন এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই মাদক ব্যবসা আইনের আওতায় এনে যেন সুষ্ঠু বিচার করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল

মনজুর হোসেন মিন্টু শিকদার বলেন, আমি গতকাল (বৃহস্পতিবার) থেকে মাদারীপুর জেলার বাহিরে আছি। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তারা আমার উপর যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে আমি শুনেছি হাবিব হাওলার ও তার লোকজন আরেকজনের বাড়িতে হামলা করতে যাওয়ায় এলাকার লোকজন তাদের প্রতিহত করেছেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এলে আইন-আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা