সারাদেশ

বিএসসির ভুলে নাবিকের প্রাণহানি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যুদ্ধক্ষেত্রে (ইউক্রেন) জাহাজ পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এ সিদ্ধান্ত দিয়ে গাফিলতি ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাদের ভুল সিদ্ধান্তে একজন নাবিকের প্রাণহানি হয়েছে। ঝুঁকির মুখে পড়েছেন আরও ২৮ নাবিক।

আরও পড়ুন: জায়েদ-নিপুণকে বিয়ে দেয়া হোক

শুক্রবার (৪ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তানা। এ সময় সংগঠনের সহসভাপতি মো. মাহবুবুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। নিহত নাবিক মোহাম্মদ হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষণার দাবি জানানো হয়। এ ছাড়া হামলায় জাহাজটি সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষায় বীরোচিত কাজের জন্য নাবিকদের রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার প্রদানের দাবি জানানো হয়।

সাখাওয়াত হোসেন বলেন, নাবিকদের জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে কেন যুদ্ধক্ষেত্রে জাহাজ পাঠানো হলো, এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত করতে হবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে সামনে এমন আরও ঘটনার মুখে পড়তে হবে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ জেনারেল নিহত

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনকে যুদ্ধকবলিত অঞ্চল হিসেবে ঘোষণা দেয় জয়েন্ট ওয়ার কমিটি। জাহাজটি ইউক্রেনের বন্দরের বহির্নোঙরে পৌঁছায় গত ২২ ফেব্রুয়ারি। যুদ্ধকবলিত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পর সেখানে জাহাজটি পাঠানোর সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। আবার জাহাজটি আটকে যাওয়ার পর নাবিকদের দ্রুত নিরাপদে সরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়নি। জাহাজ পরিচালনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের সার্বিক অব্যবস্থাপনার কারণেই নাবিকদের এমন দুর্দশার মুখে পড়তে হয়েছে।

সংবাদ সম্মেলন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর রহমান বলেন, নাবিকদের উদ্ধারের জন্য ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি একটি ব্যবসায়ী দলের সঙ্গে আমাদের সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীর যোগাযোগ হয়। পরে নৌপরিবহন অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়। এরপরই গতকাল বৃহস্পতিবার জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করে বাংলাদেশি ব্যবসায়ীদের দলটির নির্ধারিত নিরাপদ জায়গায় নেওয়া হয়।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

প্রসঙ্গত, গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন। ঘটনার পর জাহাজ থেকে ভিডিও বার্তা দিয়ে বাঁচার আকুতি জানান নাবিকেরা।

আরও পড়ুন:

হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজটি থেকে ইতিমধ্যে নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটিতে ২৮ বাংলাদেশি নাবিক ও ১ নাবিকের মরদেহ ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নেওয়া হবে সবাইকে।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এ সংস্থার সাধারণ পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে সেখানে অবস্থান করছিল। সে দিন ভোরেই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা হলে জাহাজটি আটকে যায়। জাহাজটিতে বাংলাদেশের মোট ২৯ নাবিক ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা