সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন।

আরও পড়ুন : আগামীকাল দেশে আসছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে সান ডিয়েগোর কাছে ওই দুর্ঘটনা ঘটে।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ওই যুদ্ধবিমানে পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধার ও তল্লাশি টিমের সদস্যদের মোতায়েন করা হয়। তারা ঘটনাস্থল থেকে পাইলটের মরদেহ উদ্ধারের পরই তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

নর্থ ক্যারোলিনার সেকেন্ড মেরিন এয়ারক্রাফট উইং অ্যান্ড মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ওই বিবৃতিতে নিহত পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। তবে এখনই ওই পাইলটের পরিচয় জানানো হচ্ছে না।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এফ/এ-১৮ হর্নেট হলো যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান যা সব আবহাওয়ায় কার্যক্রম পরিচালনায় সক্ষম। এটি শত্রুপক্ষকে আক্রমণের জন্য বহুল ব্যবহৃত বিমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা