সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ার দুই প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় শিশুদের অপহরণ, বাস্তুচ্যুত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

শুক্রবার (২৫ আগস্ট) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গর্ভনরের এক উপদেষ্টা, কালুগা ও রোস্তভ অঞ্চলের চিল্ডেন রাইটসের কমিশনার ও চেচেন রিপাবলিকের সরকারব্যবস্থার চেয়ারম্যান রয়েছেন।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা। ওই কর্মকর্তারা শিশুদের দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে সেখানে আটকে রেখেছেন। এমনকি শিশুদের নিজ দেশে ফিরতেও তারা বাধা দিচ্ছেন।

প্রসঙ্গত, গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ চিল্ডেন কমিশনার মারিয়া লভোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে ইউক্রেন আগ্রাসনে শিশুদের বিপরীতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা