সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমরা কোনও কিছু ভুল করিনি। আমি কোনও ভুল করিনি।’

আরও পড়ুন : ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ায় নির্বাচনী জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক গ্রেফতারের পর এই ঘটনাকে ‘বিচার ব্যবস্থার জন্য উপহাস’ বলে সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা এই মামলাকে তিনি ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলেও অভিহিত করেন।

আরও পড়ুন : গ্রেফতারের ২০ মিনিট পর জামিন

এর আগে বৃহস্পতিবার বিকেলে জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য এর ২০ মিনিটের মাথায় জামিনে মুক্ত হন ট্রাম্প। ২ লাখ মার্কিন ডলারের বন্ডে তাকে জামিন দেওয়া হয়।

সিএনএন জানায়, গ্রেফতারের পর অবশ্য সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে বেশিক্ষণ কারাবন্দি থাকতে হয়নি। তিনি কারাগার ছিলেন ২০ মিনিটের মতো। সেসময় তার আঙুলের ছাপ ও মুখের ছবি (মাগ শট) নেওয়া হয় এবং পরে তা প্রকাশ করা হয়।

আরও পড়ুন : বিএনপির কালো পতাকা মিছিল আজ

জামিনে মুক্তি পাওয়ার পর ট্রাম্প বিমানবন্দরের উদ্দেশে কারাগার ত্যাগ করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগও অস্বীকার করে বলেন, ‘এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমরা কোনও কিছু ভুল করিনি। আমি কোনও ভুল করিনি।’

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট অভিযোগ করেন, ‘তারা যা করছে তা হলো নির্বাচনে হস্তক্ষেপ।’

আরও পড়ুন : ইউক্রেনের ৪২ ড্রোন আটকালো রাশিয়া

অবশ্য ট্রাম্প ঠিক কার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করছেন তা উল্লেখ করেননি। তবে তিনি নিয়মিতভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তার পুনরায় নির্বাচন করার কাজে বাধা দেওয়ার অভিযোগে নিন্দা করে চলেছেন।

প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির সূত্রপাত ২০২১ সালের ২ জানুয়ারি। ওইদিন জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন : প্রিগোজিনকে নিয়ে যা বললেন পুতিন

এর চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে আক্রমণ করেন। ওইদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা