ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির কালো পতাকা মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আরও পড়ুন: বিকেলে আ’লীগের শান্তি সমাবেশ

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৩ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ২টি স্থান থেকে এ কর্মসূচি শুরু হবে।

এতে অংশ নেবেন প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা। এছাড়া সব পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

একই দাবিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোও কালো পতাকা মিছিল করবে।

আরও পড়ুন: ৪ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

এ দাবিতে আগামীকাল শনিবার (২৬ আগস্ট) রাজধানী ছাড়া সব সাংগঠনিক মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে দয়াগঞ্জ গিয়ে শেষ হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাস স্টেশন গিয়ে শেষ হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এতে নেতৃত্ব দেবেন।

এ দিন বিকাল ৪ টায় রাজধানীতে ‘এক দফা’ দাবিতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে শাহবাগ মোড় থেকে গণমিছিল শুরু করে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

বিকাল ৩ টায় ১২ দলীয় জোট বিজয়নগর থেকে মিছিল শুরু করবে।

এ সময় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট, কাওরান বাজার এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সেই সাথে কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (২ অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

এ দিন ‘এক দফা’ দাবির প্রতি সমর্থন জানিয়ে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি) প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা