ছবি-সংগৃহীত
রাজনীতি
‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’

হত্যাকারীরা ‌বিরল আইন উপহার দিয়েছে

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫২ বছর পরেও স্বাধীনতা রক্ষা করার কথা বলতে হয়। বঙ্গবন্ধুকে হত্যাকারীরা বাংলাদেশকে কী দিয়েছে? তারা উপহার হিসেবে এ দেশকে ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়েছে।

মন্ত্রী বলেন, এ আইনে তারা বলেছে, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের বিচার করা যাবে না। তাদের কোনো কোর্ট প্রশ্ন করতে পারবে না কেন হত্যা করেছে? এ বিষয়টি আপনারা খতিয়ে দেখতে পারেন। আমার জানামতে সারা বিশ্বে এমন আইন বিরল।

আরও পড়ুন : পুতিনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে ‘আগস্ট ট্রাজেডি : জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের নভেম্বরে তারা আরেকটি বিরল উদাহরণ সৃষ্টি করল। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা তার স্বপ্নকে আবার বাঁচিয়ে তুলতে পারত এমন চার নেতাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হলো। অথচ জেলখানায় বন্দিরা সরকারের নিরাপত্তায় থাকে। সেখানে সুপরিকল্পিতভাবে তাদের হত্যা করেছে।

তিনি বলেন, আজকে অনেক মানবাধিকার সংগঠন ও এনজিও প্রশ্ন করে জেলখানায় কেন মারা গেলো? কেন চিকিৎসা নিতে গিয়ে মরল? অথচ জাতীয় এ চার নেতাকে জেলখানায় হত্যা করা হলো তা নিয়ে কিন্তু কেউ মুখ খোলে না। সেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন জাগ্রত হয় না।

আরও পড়ুন : ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা হত্যা করেছিল তাদের সবাইকে বিদেশে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। তারা যাতে বিচারের সম্মুখীন না হন সেই সুবিধাই দেওয়া হয়েছে। ক্ষমতায় বসে জিয়াউর রহমান তার আজ্ঞাবহ সবাইকে পুরস্কৃত করলেন। যদি কেউ পিয়ন হওয়ার ক্ষমতা রাখেন তাকে সচিব বানিয়ে দিলেন, কাউকে অ্যাম্বাসেডর বানিয়ে দিলেন। এভাবেই তাদের প্রতিষ্ঠিত করলেন। পাশাপাশি তিনি একটি বার্তা দিয়ে দিলেন এদের গায়ে হাত দেওয়া যাবে না। এরা সরকার দ্বারা নিরাপত্তায় রক্ষিত।

তিনি বলেন, আপনারা সবাই জানেন তিনি (জিয়াউর রহমান) রাজাকার আল-বদরদের নিয়ে সরকার গঠন করলেন। যারা দেশবিরোধী তাদের নিয়েই সরকার গঠন হলো। তারাই ১৯ বার শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করে। এগুলাই তাদের উপহার। আজ তারা লম্বা লম্বা কথা বলেন। তবে আমি যে তালিকা দিলাম তার উত্তর তারা দিতে পারবে না। তারা সারা দেশের সব কোর্টে একযোগে বোমা হামলা উপহার দিয়েছে, রমনার বটমূল উপহার দিয়েছে।

আরও পড়ুন : সংকট সমাধানে পাশে থাকবে চীন

আনিসুল হক বলেন, তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছে। এখনো সেটা অব্যাহত আছে। এতে তাদের লাভ ৩০ লাখ শহীদকে অপমান করা। জাতির জনকের নাম ইতিহাস থেকে মুছে ফেলা। তার আদর্শকে মুছে ফেলা। কিন্তু আমি বলে দিতে চাই, সে দিন গত হয়েছে। আজ বঙ্গবন্ধু কন্যা একটি সেবামূলক সরকার ব্যবস্থা সফলভাবে পরিচালনা করছেন। তিনি ক্ষমতায় এসেছেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা