সংগৃহীত ছবি
জাতীয়

আরেক মামলায় গ্রেফতার আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নতুন আরও ১ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

এর আগে, আজ সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর এই মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এর পরে মামলার শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত (১৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা তাকে রিমান্ড রাখা হয়। এই রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের (৫ আগস্ট) বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানার মিরপুর-১৪ নম্বর এলাকায় মো. ফজলু অংশ নেন। এরপর সন্ধ্যা ৭টায় এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণে ফজলু গুলিবিদ্ধ হন। এ সময় গুলি তার কোমড়ের একপাশ দিয়ে ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। এর পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের ভাই সবুজ গত বছরের (১১ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা