সংগৃহীত ছবি
জাতীয়

দাবি অনুযায়ী ঘোষণাপত্র দেওয়া সম্ভব না

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করে বলেন, সাধারণ ছাত্রদের দাবি অনুযায়ী বুধবার (১৫ জানুয়ারির) মধ্যে জুলাই-আগস্ট ঘোষণাপত্র দেওয়া সম্ভব না, তবে এটি দিতে খুব দেরি হবেনা, আবার অতি বিলম্বও করা হবেনা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম।

আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা দেশের গন অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের সকলের সাথেই আলোচনা করা হবে। এই সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র সম্পাদনা করবে।

তিনি বলেন, জুলাই-আগস্ট ঘোষণাপত্র নিয়ে দেশের রাজনৈতিক ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল দলের সাথে কথা বলে আগামী ১ সপ্তাহের মধ্যে তা প্রদান করা হবে।

সংবিধানের প্রশ্নে একটাই করনীয়, তাই হলো ঐক্য। দেশের রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা করার পর বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান।

তিনি আরও বলেন, দেশের সংস্কার কমিশনগুলোর সব রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগন তার নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে এই সেবা পৌঁছানো সহজ হবে।

আরও পড়ুন: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই

জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা