ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৩ টার দিকে উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সাভার থেকে সিলেট যাওয়ার পথে মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

এ সময় গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। পরে আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের ধারণা, মাইক্রোবাসটির উচ্চ গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: তিস্তায় বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনসহ মোট ৭ জন মারা গেছেন।

চালক আহত অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছে। বাকিদের ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা