প্রতীকী ছবি
সারাদেশ

ভবন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি চারতলা ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রং মিস্ত্রি হলেন- ভাইয়াসূতী গ্রামের বাছির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ভবনের তিন ও চার তলার নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার সকালে রং মিস্ত্রি আলমগীর হোসেন তার এক সহকারীকে সঙ্গে নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রঙের কাজ শুরু করেন। এক পর্যায়ে দুপুরের দিকে ভবনের বিমে রং করার সময় তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তে ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা