সারাদেশ

বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল

মাদারীপুর প্রতিনিধি : বৈরি আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে উঠেছে। দূর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ, উভয় ঘাটে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাকের লাইন রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর আগে ভোর থেকে নৌরুটে ৪ টি রোরো ও ২ টি কেটাইপসহ ৬ টি ফেরি চলাচল করেছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ ৭ শতাধিক যানবাহন আটকে পড়েছে।

এদিকে গত বেশ কয়েকদিন ধরে পদ্মায় স্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত বইছে। ফলে ফেরিগুলো পারাপারে দ্বিগুন সময় লাগছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই এরুটে ৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। এদিন ঢাকামুখী যাত্রীদের ভিড়ও রয়েছে।

বেলা বাড়ার সাথে সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হলে উত্তাল হয়ে উঠে পদ্মা। মাঝ পদ্মার দীর্ঘপথে প্রচন্ড ঢেউ থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে দূর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকে পড়েছে। এদিকে গত বেশ কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত বইছে। ফলে ফেরিগুলো পারাপারে দ্বিগুণ সময় লাগছে।

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার মো. জামিল হোসেন বলেন, ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে উঠেছে। এছাড়া পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতে প্রবল স্রোত বইছে। তাই দূর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা