সারাদেশ

ঠাকুরগাঁওয়ে উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : গত ২৪ ঘণ্টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনসহ আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে। অপরদিকে ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮৯৬ জনে।ইতোমধ্যে ৪৩৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের হার ৩৪.১৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৩জন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় দুজন পুরুষ তাদের বয়স ৩২-৬০এবং রানীশংকৈল উপজেলায় ৪৮ বছর বয়সী একজন নারী। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জেলার বালিয়াডাঙ্গী উপজেলা উপজেলা শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন মন্ডল করোনায় আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জয়পুরহাট হাসপাতালে মারা যান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জোব্বায়ের হোসেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড.আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৫৪ জন,পীরগন্জ উপজেলায় ১১,রানীশংকৈল উপজেলায় ৭,বালিয়াডাঙ্গী উপজেলায় ২জন এবং হরিপুর উপজেলায় ৬জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন দেয়া হলেও জনসচেনততার অভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ হচ্ছে না। গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না। তাই দিনদিন মানুষ সংক্রমিত হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা