সারাদেশ

জমি নিয়ে দ্বন্দ্বে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে (৭০) কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকায় মৃত হাশেম তালুকদারের ছেলে দেলোয়ার হোসেন তালুকদার।

নিহত মুক্তিযোদ্ধার মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন,পার্শ্ববর্তী সিপাই বংশের লোকজনের সাঙ্গে দেলোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। জমিতে ধান লাগানো নিয়ে নতুন দ্বন্দ্বে সিপাই বংশের আজগর সিপাই, জলিল সিপাইসহ ৮ থেকে ১০ জন লোক দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় দেলোয়ার হোসেনসহ ৫ জনকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এই ঘটনায় নিহত দেলোয়ার হোসেনের ছেলে জুয়েল, সোহাগ, বিপ্লব ও স্বজন রোজিনা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উজিরপুর থানার ওসি আলী আরশাদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া আসামিদের ধরতে পুলিশ সকাল থেকেই অভিযান পরিচালনা করছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা