ছবি: সান নিউজ
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উঠে গেল কাভার্ডভ্যান, নিহত ১

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান দোকানের উপর দিয়ে উঠে যাওয়ার ঘটনা ঘটে। এতে দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস সরদার (৪০), নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমাদ্দার ব্রিজের কাছে এলে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং কাভার্ডভ্যানটি ইলিয়াসের দোকানের উপর উঠে যায়।

এ সময় দোকানঘরটি ভেঙে গুড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দোকানদার ইলিয়াস। একই সঙ্গে আহত হন নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, একটি কাভার্ডভ্যান দোকানের উপর উঠে যাওয়ার ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা