ছবি: সংগৃহীত
সারাদেশ

হত্যা চেষ্টা মামলায় বিএনপি নেত্রীর ৩ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে হত্যা চেষ্টা মামলায় তাসলিমা আক্তার নামে এক বিএনপি নেত্রীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

গত ২৬ মে পেনাল কোড ১৮৬০ এর ৩২৬ ধারায় দোষী সাব্যস্ত করে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল হাসান এই রায় দেন। পরে ২৩ সেপ্টেম্বর আসামি আপিল করলে আদালত তা মঞ্জুর না করে ৩০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ১৭ নভেম্বর আসামি তাসলিমা আক্তার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে অতিরিক্ত দায়েরা জজ আদালতের বিচারক ফারজানা আক্তার তা মঞ্জুর না করে পূর্বের রায় বহাল রেখে তাকে কারাগারে প্রেরণ করেন।

সাজাপ্রাপ্ত আসামি তাসলিমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়ন মহিলা দলের নেত্রী। তিনি একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইসমাইল মিয়া গো বাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর ইপু সাহা তার ইজারাকৃত সুপারি বাগান দেখতে গেলে তাসলিমা আক্তার দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের কুপিয়ে গুরুতর আহত করেন। একই দিন আহত ইপু সাহার বাবা মানিক লাল সাহা বাদি হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত, শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পরে আদালত তাসলিমা আক্তারকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা