ছবি: সংগৃহীত
রাজনীতি

রংপুরে এমপি হতে ২০ নেত্রীর দৌড়ঝাঁপ

হারুন উর রশিদ সোহেল, রংপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শেষ হয়েছে গত ৭ জানুয়ারি। গতকাল সংরক্ষিত আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হতে রংপুরের ২০ জন নারী নেত্রী দৌড়ঝাঁপ করছেন। তাদের মধ্যে অনেকেই কেন্দ্রীয় লবিং-তদবিরে জন্য ঢাকামুখী হয়েছেন। ব্যক্তিগত, রাজনৈতিক ও পারিবারিক জীবন-বৃত্তান্ত উপস্থাপনে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে সংরক্ষিত আসনে তৃতীয় লিঙ্গের আনোয়ারা বেগম রানীসহ ১৩ জন রংপুর থেকে মনোনয়ন কিনেছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, সংসদে যে দল বা জোট যতগুলো আসন পাবে, তার আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন হবে।

আরও পড়ুন: আরও ৬৩ সীমান্তরক্ষীর অনুপ্রবেশ

বর্তমানে ৩০০ আসনের সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত আছে। অর্থাৎ প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি করে নারী আসন রয়েছে। এখন অপেক্ষা শুধু সংরক্ষিত নারী সংসদ সদস্যের নির্বাচন।

জানা গেছে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পরই সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হতে রংপুর মহানগর ও জেলার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী নেত্রীরা সরব হয়ে উঠেছেন।

তারা অনেকেই কেন্দ্রীয় লবিং-তদবিরে জন্য ঢাকায় অবস্থান করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন।

আরও পড়ুন: উন্নয়ন বজায় রাখতে শান্তি রক্ষার বিকল্প নেই

এর আগে নবম জাতীয় সংসদে রংপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য না থাকলেও দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন রংপুর থেকে আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া ও জাতীয় পার্টির সাহানারা বেগম। একাদশে জাতীয় সংসদে রংপুর থেকে কেউ সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি।

এবার সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে যারা আলোচনায় রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় মহিলা সংস্থার রংপুরের চেয়ারম্যান রোজি রহমান, মিঠাপুকুর আসনের সাবেক এমপি এইচএন আশিকুর রহমানের স্ত্রী রেহেনা আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি, কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারভীন আক্তার, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নারী চিকিৎসক শর্মিলা সরকার রুমা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লতিফা শওকত, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলেয়া খাতুন লাভলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরতুজা মনসুর, সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর জেলা মহিলা লীগের সহ-সভাপতি ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আহমেদের সহধর্মিণী উম্মে রুহানী কোকিলা, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবুল কালাম আজাদের স্ত্রী ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ফরিদা কালাম, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর সহধর্মিণী ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিনতে হুসাইন নাসরিন বানু, মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম প্রমুখ।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১৯ মাসে আয় ১২৭০ কোটি

রংপুরের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করতে ত্যাগী মহিলা নেত্রীরা মাঠে ব্যাপক জনসংযোগ করেছেন। বাড়ি বাড়ি নৌকার উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট চেয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থীরাও বিপুল ভোটে জয়লাভ করেছেন। তাই আওয়ামী লীগের অবস্থান আগের থেকে অনেক ভালো বলে দাবি করছেন তারা। এ কারণে তারা রংপুর থেকে একাধিক সংরক্ষিত আসলে মহিলা সংসদ সদস্য করার দাবি জানান।

তবে সচেতন রংপুরবাসী মনে করেন, যে সকল নারী নেত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনসম্পৃক্ততা রয়েছে, তাদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা উচিত। এতে স্থানীয় উন্নয়নের পাশাপাশি সংসদ অধিকতর কার্যকর ও গতিশীল হবে।

যারা পরীক্ষিত নেত্রী ও স্থানীয় অধিবাসীদের সামগ্রিক উন্নয়নে কাজ করতে পারবে, সংসদে তাদের পক্ষে আওয়াজ তুলতে পারবে এমন নারী সংসদে গেলে সাধারণ মানুষের উন্নয়ন হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা