ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে গরু চুরি দেখে ফেলায় মালিককে ছুরিকাঘাত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে গরু চুরি করতে এলে দেখে ফেলেন গোয়াল মালিক আবু বেপারী ও তার ছোট ভাই রাসেল বেপারী। এ সময় চুরি করতে বাধা দেওয়ার চেষ্টা করলে রাসেল বেপারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত চোরচক্র।

বুধবার ভোররাতে উপজেলার পূর্ব ডাসার বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় গরুর গোয়াল মালিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গরুর মালিক আবু বেপারী জানান, আমার গোয়াল ঘরে তিনটি গরু ছিল। ভোররাতে বাড়ির পাশে ট্রাক রেখে চুরি করতে আসে চোরচক্র। তাদের উপস্থিতি টের পেয়ে আমি আমার ছোট ভাইকে নিয়ে গোয়াল ঘরের কাছে গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করি এবং তাদের চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি আটকাতে গেলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তারা আমার ছোট ভাই রাসেল বেপারীকে জখম করে। আমি চিৎকার করলে দ্রুত ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরচক্র। পরে আমার ভাইকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই। সংঘবদ্ধ চক্রে ৫–৬ জন চোর ছিল।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। খোঁজ নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা