ছবি: সান নিউজ
সারাদেশ

শিবচরে কৃষি প্রদর্শনীতে বীজ ও কীটনাশক বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৮ জন কৃষকের মধ্যে কৃষি প্রদর্শনী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

রহিমা খাতুন বলেন, “আমরা কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ করছি। এগুলো উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও পতিত জমি ব্যবহারের মাধ্যমে চর অঞ্চলের শস্যের নিবিড়তা ১৪০ থেকে ১৪৫ শতাংশে উন্নীত করবে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন ৫ শতাংশ বাড়ানো এবং উপকারভোগীদের পুষ্টিমানের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে এ প্রদর্শনী ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) উৎপল রায়।

শিবচর কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯৮ জন কৃষকের মাঝে ৩০টি কালোজিরা প্রদর্শনী, ৩০টি মরিচ প্রদর্শনী, ৩০টি মিষ্টি আলু প্রদর্শনী ও ৮টি সরিষা প্রদর্শনী বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন প্রকার বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা