সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে ধানের চারা রোপণের উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ পুনর্গঠনে বিশ্বব্যাংকের সমর্থন

৫০ একর জমিতে সরকারি প্রণোদনায় যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করায় কম সময়ে, কম খরচে অধিক ফলন পাওয়া যাবে।

বোয়ালমারী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গত বুধবার (২২ জানুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়ার বিল মাঠে সমলয় প্রকল্পটির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খন্দকার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক মো. বিন ইয়ামিন,উপজেলা কৃষি কর্মকর্তা মো. তানভীর রহমান প্রমুখ।

আরও পড়ুন : প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা

বক্তারা বলেন, ফরিদপুর অঞ্চল গঙ্গা অববাহিকার উর্বর পললভূমি হওয়ায় সব ধরনের চাষাবাদের উপযোগী। আমাদের কৃষকেরা ইতোপূর্বে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতো যাতে খরচ বেশি হওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছে। আমাদের সরকার কৃষিতে স্বাবলম্বিতা অর্জনে নানা পরীক্ষা-নিরীক্ষা করে যান্ত্রিক ও সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে চলছে। এতে কম সময়ে এবং কম খরচে কৃষকেরা অধিক ফলন পাচ্ছে। খাদ্য চাহিদা পূরণে আমাদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও অধিক খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করলে চারা মাটির নিদিষ্ট পরিমাণ গভীরে রোপণ করা হয়, এতে বেশি পুড়ি বের হয়, শ্রমিক, সময় ও অর্থ সাশ্রয় হয়। পাশাপাশি এতে উৎপাদন বৃদ্ধি পায় যাতে একদিকে যেমন আপনারা কৃষকেরা লাভবান হবেন অপর দিকে দেশ এগিয়ে যাবে খাদ্য স্বনির্ভরতার দিকে ।

২০২৪/২৫ অর্থ বছরে ফলিয়া বিলে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতি ১১৯ জন কৃষক এই প্রণোদনা সহায়তা পাচ্ছেন। এ পদ্ধতিতে ধান রোপণ থেকে শুরু করে কর্তন সবই যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা