সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে কর প্রত্যাহার

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক্সেভেটর দিয়ে আবাদি কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির প্রমাণ পেয়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : আ’লীগ নির্বাচনে ফিরতে পারবে না

চাটখিল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, 'কৃষি জমির মাটি অবৈধ ভাবে কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা