সংগৃহীত ছবি
সারাদেশ

রাঙ্গাবালীতে কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন : বোয়ালমারীতে বৃদ্ধকে কুপিয়ে জখম

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ক্লাস বর্জন করে এক দফা এক দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এছাড়া কলেজের গোপন এডহক কমিটি গঠনের প্রতিবাদ ও সভাপতির করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে একইদিন দুপুরে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাউকে না জানিয়ে গোপনে মামলাবাজ হিসেবে চিহ্নিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের যোগসাজশে জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করার প্রতিবাদ করায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা