সংগৃহীত
সারাদেশ

বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে ২৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি টর্পেডো সদৃশ বস্তু ভেসে এসেছে।

আরও পড়ুন : বিএনপি দেশের উন্নয়ন দেখে না

রোববার (২৮ এপ্রিল) দুপুরে বঙ্গোপসাগর থেকে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে এই বস্তুটি ভেসে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই বস্তুটি ভাঙ্গার খালে প্রবেশ করেছে। স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বস্তুটি বর্তমানে পুলিশি পাহাড়ায় রয়েছে।

মীরকান্দা গ্রামের বাসিন্দা রাব্বি মিয়া জানান, আমরা এই ধরনের বস্তু আগে কখনো দেখিনি। মনে হচ্ছে সাবমেরিন মিসাইল এটি। ইন্টারনেটে এই ধরনের মিসাইল দেখেছি।

আরও পড়ুন : হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ল

অপর বাসিন্দা ছমেদ আলী আরও বলেন, অনেক ভাড়ি এটি। অনেক মানুষ এটি দেখতে এসেছেন। পুলিশ এসে সবাইকে সরিয়ে দিয়েছে। তবে এটি হয়তো কোনো ভাড়ি অস্ত্র হতে পারে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোষ্টগার্ডের সদস্যরা ছবি দেখে প্রাথমিকভাবে এটিকে টর্পেডো জানান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা