সংগৃহীত
সারাদেশ

হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : বিএনপি দেশের উন্নয়ন দেখে না

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে এ ঘটনা ঘটে। চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর ভূইয়া মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত জাকির মিয়া (৩০) চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামের বড় বাড়ির সুলমান মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজেদের কৃষি জমিতে কাজ করতে যান জাকির মিয়া। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকজন মাথায় পানি ঢালে। কিন্তু ব্যথা না কমায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : গরমে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

নিহতের চাচাত বোন হাফিজা বেগম জানান, জাকির কৃষি জমিতে প্রচণ্ড রোদে কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান।

চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর ভূইয়া বলেন, নিজেদের জমির ধান কাঁটতে গিয়ে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে জাকির মারা গেছেন। তিনি আগে প্রবাসী ছিল। কিছুদিন হয় বিয়ে করেছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোহাগ রানা বলেন, হিট স্ট্রোকে নিহতের বিষয়টি আমার জানা নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা