সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে গুচ্ছগ্রামে ডাকাতদের হানা

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এলাকাবাসী ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি রাইফেল, একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করে।

আরও পড়ুন: ৮ ঘণ্টা ফেরি চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্র নিয়ে ওই গুচ্ছগ্রামে হানা দেয় সাত-আটজনের একটি ডাকাত দল। তারা বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গেলে সঙ্ঘবদ্ধভাবে এলাকার গদাধর ডাঙ্গী জামে মসজিদের মাইক থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ওপর আক্রমণ চালায়। এ সময় মিরান খা (৩৪) নামে এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হন তারা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, মিরন খার বাড়ি একই ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর কাছে। সে একজন দাগি ডাকাত বলে এলাকায় পরিচিত।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি আহত হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা