সারাদেশ

বরগুনায় টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনায় সিভিল সার্জনের কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা না থাকায় ক্ষতি হয়নি।

শুক্রবার (৩০ জুলাই) এ ঘটনা ঘটে ভোর সাড়ে ৫টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবনে।

বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম বলেন, সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে করোনার টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানায়, অগ্নিকাণ্ডে করোনাভাইরাসের টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে এই ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। ফলে টিকার কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বের করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা