সারাদেশ

মেঘনায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা এলাকার মেঘনা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্যামল চন্দ্র জলদাস (৩০) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া চরবগুলা মার্কেট এলাকার মতিলাল চন্দ্র জলদাসের ছেলে।

এর আগে দুপুর একটার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজীর ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ১২ জন মাঝিমাল্লাসহ প্রবল স্রোতের কবলে পড়ে মাছ ধরার ট্রলারটি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এম তাহসিন রহমান বলেন, হাতিয়া থেকে দুপুরের দিকে মাছ শিকারের জন্য ১২ জন মাঝিমাল্লাসহ মেঘনা নদীতে যায় একটি মাছ ধরার ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর কাজীর ঘাটের অদূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কবলে পড়ে। ১২ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি উল্টে ডুবে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রলারে থাকা ১১ জেলেকে পার্শ্ববর্তী মাছ ধরার কয়েকটি ট্রলার জীবিত উদ্ধার করে। এ সময় শ্যামল চন্দ্র নামে এক জেলে নিখোঁজ থাকে।

হাতিয়া সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে ওই জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা