সারাদেশ

আগুনে পুড়ে গেল চারটি বসতঘর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে চার পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১ মে) সকালে রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়লে পাশের আব্দুল আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়ে যায়।

ঘরের মালিক ইলিয়াছ মিয়া বলেন, প্রথমে বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়ে পরে আগুন লেগেছে। আগুনে আমার ঘর ও ঘরের আসবাবপত্রসহ ধান চাল নগদ ১০ হাজার টাকা পুড়ে গেছে। পরে পাশের সবার ঘরে রাখা ধান চাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস রাজনগর স্টেশনের ইনর্চাজ আলী হেসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ পরিবারের লোকজনের দাবি অনুযায়ী ৫ লাখ টাকা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা