সারাদেশ

মাথায় ধান নিয়ে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন হোসনে আরা এমপি

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে ক্ষেতে ধান কেটে ধানের আটি মাথায় নিয়ে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন হোসেন আরা বেগম এমপি।

তিনি জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

শনিবার (১ মে) সকাল ১০টায় কৃষকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে জয়রামপুরে কৃষক খোরশেদ আলম ও শিপনের ক্ষেতে ধান কাটা শুরু করেন।

শ্রমিক সংকটের মুখে কৃষকের ধান কেটে দিতে সহায়তা করতে সাধারণ মানুষসহ কৃষকলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে ধান কাটতে মাঠে নামেন এই মহিলা এমপি।

তিনি দেড় একর জমির পাকা ধান কেটে মাথায় করে কৃষক খোরশেদ ও শিপনের বাড়িতে পৌঁছে দেন।

হোসনে আরা বেগম এমপি ফসলের মাঠে নেমে ধান কাটা শুরু করলে কৃষকলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ধানকাটা উৎসবে যোগ দেয়।

সেখানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে হোসনে আরা বেগম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। গত বিএনপি-জামাতের সরকার কৃষকের নামে বরাদ্ধের সার লুটপাট করে দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করেছিল। সার নিতে গিয়ে ১৮জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। আমাদের সরকারের আমলে সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। তখন সারের পিছু ঘুরতো কৃষক এখন সারই কৃষকের পিছনে ঘুরে। দেশে সারের কেন সংকট নেয়।

তিনি আরো বলেন, শ্রমিক সংকট দেখা দেয়ায় শেখ হাসিনার নির্দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষেতে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে। কৃষকের পাকা ধান যতোদিন ফলের মাঠে থাকবে ততোদিন আমাদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান জিন্নাহর কেন্দ্রীয় কৃষক লীগের খেত মজুর বিষয়ক সম্পাদক ইছাহাক আলী সরকার, সদস্য ইঞ্জিনিয়ারির ফিজার তালুকদার, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নত আরা লাভলী, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক সম্রাট জামান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা