সারাদেশ

ফরিদপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সালথায় তান্ডবের ঘটনায় পুলিশের করা মামলার আসামি আবুল হোসেন আলী(৪৫) নামে এক ব্যক্তির পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে।

শনিবার (১ মে) ভোরে তার মৃত্যু হয়। তিনি সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামের মৃত ইমানউদ্দীন হাজীর ছেলে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, সালথায় তান্ডবের ঘটনায় জড়িত থাকায় পুলিশের করা একটি মামলায় আবুল হোসেন আলীকে গত কয়েকদিন আগে গ্রেফতার করা হয়। গত ২৮ এপ্রিল তাকে পুলিশ রিমান্ডে আনা হয়। শনিবার তিনি সেহরি খেয়ে নামাজ পড়ে বাথরুম গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বমি করেন। তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি বলেন এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আবুল হোসেন আলীর বড় ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন।

এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের ড.গনেশ আগরওয়াল জানান, রোগীর গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন বা অন্য কোন অস্বাভাবিকতা দেখা যায় নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্টোক হয়ে মৃত্যু হতে পারে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা