সারাদেশ

চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত শাহিনা বেগম (৩৫) আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমরিরহাট এলাকার আবু জাহিদ কমলের স্ত্রী এবং হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আবু সাঈদের মেয়ে।

শুক্রবার রাতে গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে শাহিনার (৩৫) কাপড়ে আগুন লেগে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাতে মৃত ঘোষণা করেন। আগুনে শাহিনার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা