সারাদেশ

প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পেল কর্মহীন ৭শ পরিবার

আল-মামুন, খাগড়াছড়ি : মহালছড়িতে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পেল অসহায় কর্মহীন ৭শ পরিবার। শনিবার (১ মে) সকালে মহালছড়ি হাই স্কুল ওডিটারিয়াম হলরুমে এ ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সচেতনতার বিকল্প নেই। তাই সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এড. আশুতোষ চাকমা, খোকনেশ^র ত্রিপুরা, নিলোৎপল খীসা, সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন শীল, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজুড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীতে চিনি, লবণ, ছোলা, আলু, পেঁয়াজ, ডাল, তেল ও খেজুর তুলে দেওয়া হয় অসহায়দের মাঝে।

প্রসঙ্গত মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা