সংগৃহীত
সারাদেশ

নতুন ঘর পেলেন কর্মহীন মামুন 

লক্ষ্মীপুর প্রতিনিধি: জরাগ্রস্ত ঘরে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মা নিয়ে বসবাস করেন মামুন হোসেন। একসময় ভ্যান গাড়ি চালিয়ে সংসার চালালেও সড়ক দূর্ঘটনার পর থেকে হয়ে পড়েন কর্মহীন। অভাবের সংসারে ঘর সংস্কারের কোন উপহার ছিলো না। তাদের এমন করুন পরিনতি দেখে পরিবারটির পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন আরিফ। তৈরি করে দেন নতুন একটি ঘর। এটি খুশি মামুন ও তার পরিবার।

আরও পড়ুন: মসজিদের সীমানা নিয়ে হামলা, আহত ১০

শনিবার (১৬ মার্চ) ঘরটির নির্মান কাজ শেষ হয়। এসময় ফিতা কেটে নতুন ঘরের উদ্বোধন করেন শাখাওয়াত হোসেন আরিফ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। পরে ফুল দিয়ে মামুন ও তার পরিবারকে নতুন ঘরে স্বাগত জানানো হয়।

মামুন সদর উপজেলা দক্ষিন হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব গোপিনাথপুর জবেদ উল্লাহ ব্যাপারী বাড়ী (মাঝের বাড়ী) সুলতান আহমেদের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুর আলম মোহন, সমাজকর্মী সোহেল খান, স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান করিম রঞ্জু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী জুয়েল, যুবলীগের সদস্য রাসেল চৌধুরী, সমাজকর্মী মনতাজ ভূঁইয়া, ব্যবসায়ী মতিন পাটওয়ারি প্রমূখ।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, মামুনের পরিবারটি খুবই অসহায়। দীর্ঘদিন থেকে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছে। নতুন ঘরটি পেয়ে তাদের বেশ উপকার হলো।

তারা আরো বলেন, শাখাওয়াত হোসেন আরিফ দীর্ঘদিন থেকেই সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তার এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

মামুন হোসেন বলেন, এতোদিন ভাঙ্গাচোরা ধরে বসবাস করেছি। এখন নতুন ঘর পেয়েছি। আরিফ ভাইকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

শাখাওয়াত হোসেন আরিফ বলেন, সামাজিক ও মানবিক কাজ করতে আমার ভালো লাগে। এসব কাজ করে আত্মতৃপ্তি পাওয়া যায়৷ এ পর্যন্ত আমি বিভিন্ন অসহায় পরিবারের মাঝে ১৮টি ঘর তৈরি করে দিয়েছি। এতে দেশ বিদেশের আমার বন্ধু-শুভাকাংখি অনেকেই সহযোগিতা করেছেন। এছাড়া করোনাকালিন সময়ে ত্রাণ সামগ্রী সহ অসহায় পরিবারের পাশে ছিলাম। আশা করি ভবিষ্যতেও এমন কর্মকান্ড চালিয়ে যাবো।
সোলাইমান ইসলাম নিশান

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা