সংগৃহীত ছবি
সারাদেশ

আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বরিশালের মেঘনা নদীর তীর থেকে জামাল মাঝি (৬০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে এলো আলু

শনিবার (১৬ মার্চ) হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার সকাল ৯টার দিকে নদী তীরের একটি সয়াবিন ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল মাঝি পালপাড়া গ্রামের মৃত কাদের মাঝির ছেলে। সে উপজেলার ৬ নম্বর ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও বরিশাল-৪(হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে ছাই

নিহতের স্ত্রী বলেন, শুক্রবার (১৫ মার্চ ) দিনগত রাতে ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল ঢালির সঙ্গে জামাল মাঝির তর্কবিতর্ক হয়। তখন চেয়ারম্যান জামাল ঢালি আমার স্বামীকে হত্যার হুমকি দেন। এরপর শনিবার সকালে নদীর তীরে আমার স্বামীর রক্তাক্ত লাশ পেয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান জামাল ঢালির সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, সকাল ৭টার সময় একজন তাকে ফোন করে সয়াবিন ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকার কথা জানিয়েছে। পরে সত্যতা যাচাইয়ের জন্য তিনি ঘটনাস্থলে চৌকিদার আলী আশরাফকে পাঠিয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর বলেন, বেলা ১২টার দিকে পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এছাড়া থানায় কেউ লিখিত কোনো অভিযোগও দেননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা