ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে ছাই

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বলিরপোল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: এমপি আবদুল হাই আর নেই

আগুনে মুদি দোকান, কাপড়ের দোকান, মোবাইলের দোকান, ফার্মেসি ও ফলের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রুবেল বলেন, আমি সকালে একজন রোগীর ফোন পেয়ে দোকানে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা করে দোকানে বসলাম। তখন দুইটি বিকট আওয়াজ শুনে বাইরে এসে দেখি কাপড়ের দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

তখন আমি ফায়ার সার্ভিসে কল করি। আমার চিৎকার শুনে মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষণা করলে আশপাশে থাকা মানুষ ছুটে আসে। আগুন লাগার আধা ঘন্টা পরে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মুদি দোকানি করিম স্টোরের (৮০ লাখ), পল্লী চিকিৎসক আলা উদ্দিন ও খুরশিদ আলমের (৪ লাখ), আনোয়ার বস্ত্রবিতানের (১২ লাখ), আবদুর রহমান টেলার্সের (১০ লাখ), সুমন টেলিকমের (১২ লাখ), আব্বাস ফল বিতানের (৫ লাখ), ঘর মালিক তছলিমের ৪টি ঘরের (২০ লাখ), তোফায়েলের ২টি ঘরের (১০ লাখ), মোসলেহ উদ্দিনের ১টি ঘরে (৫ লাখ) ও বাবুলের ১টি ঘরের (৫ লাখ) টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: এবার চালের দাম বাড়ল

তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল মজিদ। তিনি বলেন, গণমাধ্যমে তিনি এখন কথা বলবেন না। জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান এ বিষয়ে কথা বলবেন।

এদিকে আগুনের খবর পেয়েই মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা পঞ্চম

আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। বিদুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহুর্তে সঠিক বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা