সংগৃহীত
সারাদেশ

চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : বগুড়ায় মোবাইলফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : কেশবপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাওয়াল উপজেলাত শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহত সাওয়ালের বাবা আজিজুল হক ৫ জনের নামে সদর থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন- নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

পুলিশ জানায়, সাওয়ালের প্রতিবেশী রেজাউলের বাসা থেকে কয়েকদিন আগে একটি স্মার্টফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনি সাওয়ালকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তার স্ত্রী ও মেয়ে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার পর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ২ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা