সারাদেশ

পুকুরের পানিতে ডু‌বে প্রাণ গেল স্কুলছা‌ত্রের

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে নয়ন (১২) না‌মে এক স্কুলছ‌া‌ত্রের মৃত্যু হয়েছে।

শ‌নিবার (১ মে) বেলা সাড়ে ৩টার দি‌কে উপজেলার বাগশা‌য়েস্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন জোতরাঘব উচ্চ বিদ‌্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের সাজদার রহমা‌নের ছেলে।

নিহতের চাচা সাইদুর ইসলাম জানান, দুপু‌রে বা‌ড়ির পাশের পুকু‌রে গোসল কর‌তে নেমে পানিতে তলিয়ে যায় নয়ন। পরে প্রতিবেশী এক ছেলের মাধ্যমে খবর পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার ক‌রেন স্থানীয়রা।

উদ্ধার করে নয়নকে দ্রুত স্থানীয় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. শার‌মিন জাহান নিপা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা