বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

সম্পত্তি দখল ও হুমকির প্রতিবাদে অসহায় মহিলার সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পৈত্রিক সম্পত্তি দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে সদর উপজেলার রায়পাড়া এলাকার মোসা: তানিয়া নামে এক অসহায় মহিলা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় ফাতেমা বেগম, মোঃ ইসরাফুল বাবু, মিনি বেগম, মোসাম্মৎ রিজিয়া, বিউটি বেগম, রজনী বেগম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোসাঃ তানিয়া জানান, আমরা চার বোন দুই ভাই। বর্তমানে আমার ভাইসহ আমরা সকলে যশোরে বসবাস করছি। আমার পিতা ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর যশোরে মারা যান। আমার পিতা জীবিত থাকা অবস্থায় তার ক্রয়কৃত বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া মৌজায় সিএস ২৯৬ ও এসএ ১৩৯ খতিয়ানে ১ একর ৩২ শতক সম্পত্তি আছে। তিনি জীবিত থাকাকালীন আমার পিতার ১ একর ৩২ শতক সম্পত্তি হানীয় বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের সায়মনের ছেলে আহম্মদ ও মোহম্মদ দেখভাল করতো ও বাৎসরিক উৎপাদিত ফসলের একটি অংশ আমাদের প্রদান করতো। কিন্তু ২০০৭ সালে পিতা মারা গেলে আমরা আমাদের সম্পত্তিতে আসলে আহম্মদ নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় পার্শ্ববর্তি আওয়ামী লীগ সন্ত্রাসী লিটন মল্লিককে দিয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। তারা আমাদের জানিয়ে দেয়, তোদের সকল সম্পত্তি তোদের দাদা রেজবার শেখ আমাদের কাছে বিক্রী করে দিয়েছেন। তাই তোদের কোন অংশ এখানে নাই। এক পর্যায়ে তারা আমার মাসহ সকল ভাই বোনের উপর চড়াও হয় ও হামলা করে। আওয়ামী লীগ সন্ত্রাসী লিটন, আহম্মদ ও তাদের লোকজনের হামলায় আমিসহ আমাদের পরিবারের লোকজন আহত হই।

তিনি বলেন, আমরা সদর থানা, পুলিশ সুপার বরাবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। সন্ত্রাসীরা মুক্তিয়োদ্ধা ও আওয়ামী লীগ এর সাথে সম্পৃক্ত তাদের ক্ষমতা ও অর্থের কাছে আমরা কোন প্রকার আইনের সহায়তা পাইনি। পরে বাগেরহাট ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মামলা দায়ের করি যাহার নং ২৩৬৭/১৪ ও দেওয়ানী ৪৫/২২। বিগত ০৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতন হলেও তাদের হুমকি ধামকি থেমে নাই। তারা এলাকায় এখনো প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকার্ডের ভয়ে এখনো আমাদের পৈত্রিক বাড়িতে প্রবেশ করতে পারি না। এমনকি আমরা মামলা পরিচালনার জন্য কোর্টে আসলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যাচ্ছেন এ সন্ত্রাসীরা। তাই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা