আন্তর্জাতিক

আম্পানে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে প্রবল ঘূর্ণিঝড় আম্পানে ৭২ জনের মত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন কলকাতার। নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে গাছ পড়ে,বাড়ির চাল ভেঙে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

নিহতদের পরিবারের জন্যে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, তিনি বাংলার ঝড়ের সব ভিজ্যুয়াল দেখেছেন। এই দুর্দিনে কেন্দ্রীয় সরকার সব রকমভাবে পাশে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছেন মোদি। দুর্যোগ মোকাবিলায় চারটি এন বি আর এফ টিম পাঠাচ্ছেন বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়নি। সব এলাকা থেকে এখনও খবর আসেনি। কার্যত কলকাতা শহরই এখন যোগাযোগবিহীন। ইন্টারনেট নেই, কেবল টিভি সম্প্রচার বন্ধ, মোবাইল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। গাছ পড়ে রাস্তা বন্ধ। অনেক এলাকায় এলাকায় বিদ্যুৎ নেই। বন্ধ রয়েছে পানি সরবরাহ ব্যবস্থা। এখনও স্বাভাবিক হয়নি জনজীবন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা