ছবি: সান নিউজ
সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রেস্টুরেন্টে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ মনিটরিং অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। ময়লা ফেলার ডাস্টবিন খোলা রাখা ছিল এবং অপরিষ্কার ও নোংরা ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবান বা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা ছিল না।

এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. জিয়াউর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা