ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাসপাতাল রোড ও শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় এবং একটি গ্যাস ডিলার পয়েন্টকে দ্রুত সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায়, নির্ধারিত মূল্যতালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মহসিন দেওয়ানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, শহরের উপকণ্ঠ পঞ্চসারের মেসার্স আই আর এন্টারপ্রাইজ এলপি গ্যাস ডিলার পয়েন্টে মনিটরিংকালে গ্যাসের সরবরাহ কম থাকার বিষয়টি নজরে আসে। এ সময় মালিককে সংশ্লিষ্ট এলপি গ্যাস কোম্পানি থেকে দ্রুত গ্যাস সংগ্রহ করে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মা...

মার্কিন শুল্কনীতিতে অস্থির বাংলাদেশের পোশাক রফতানি, চাপে গার্মেন্টস খাত

বাংলাদেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে...

নৌবাহিনীতে যুক্ত ৭০ টনের ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির...

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে কোটি টাকার স্ক্র্যাপ জাহাজ

চট্টগ্রামের শিপব্রেকিং শিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের নি...

লাইফলাইন গ্রাহকদের স্বস্তি, বিদ্যুৎ বিল কমার সম্ভাবনা

দেশের আবাসিক বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির ইঙ্গিত মিলেছে। বিশেষ করে ‘...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা