ছবি: সান নিউজ
সারাদেশ

নোয়াখালীতে ২৫০০ কেজি জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ

গিয়াস রনি, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের (ওসি) মো. আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর-টু-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫), মো. মাসউদ (২৯), মো. আকবর হোসেন সবুজ (৩৪), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুল হুদা (৩৫) ও মো. জাবেদ হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর-টু-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে ২৫০০ কেজি জাটকাসহ ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মো. আশরাফ উদ্দিন আরও বলেন, তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা