ছবি: সংগৃহীত
সারাদেশ

লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গকুলনগর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি গভীর রাতে ট্রাকচালক আসলাম খান ও তাঁর সহকারী রিফাত ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার বহন করে যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় পৌঁছালে সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

ডাকাতরা চালক ও হেলপারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ট্রাকসহ সিলিন্ডারগুলো ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় একাধিক অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আতিক তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে লুট হওয়া ৪৬২টি খালি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৫০টি সিলিন্ডার ভাঙা ও দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা