ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের শোলারচর গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।

উল্লেখ্য, পলাতক ইলিয়াসের নামে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা