ছবি: সান নিউজ
সারাদেশ

হত্যাকান্ডের শিকার সমির দাসের বাড়িতে বিএনপি-জামায়াতের প্রার্থী

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভুঞায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার অটো রিকশাচালক সমির দাসের বাড়িতে সমবেদনা জানাতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার ফখরুদ্দীন মানিক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উভয়ই পৃথকভাবে উপজেলার মাতুভূঁইয়া সমির দাসের বাড়িতে গিয়ে তার বাবাকে সান্তনা প্রদান করেন।

জানা যায়, ১১ জানুয়ারি রাতে দাগনভুঞা উপজেলা ৭নং মাতুভূঁইয়া ইউনিয়নের ফাজিলের ঘাট রামানন্দপুর জেলে পাড়ার কার্তিক দাসের সন্তান সমির কুমার দাস নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

ডা. মানিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী করেন। একই সাথে প্রশাসনের কাজের অগ্রগতি জানা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসক মনিরা হক ও দাগনভুঞা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আজীম নোমানের সঙ্গে কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, এই ঘটনায় যারা জড়িত তাদের সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা